নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৬৩ রানে ৫ উইকেট হারিয়েছে মিজবাহরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেটের বিনিময় ৯৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন আসাদ শফিক (২৩) ও সরফরাজ আহমেদ (২১)।

রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৬৯০ রানে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়। এতে পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ৩৪৯ রানের লিড নেয় সফরকারীরা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারছে না পাক ব্যাটসম্যানরা।

দলীয় ১৩ রানে পাকিস্তানের প্রথম উইকেট শিকার করেন কিউই বোলার ট্রেন্ট বোল্ট। তার বলে সাউদির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান শান মাসুদ (৪)।

দলীয় ২০ ও ২৪ রানে আরো দুটি উইকেট নেন বোল্ট। ৬ রান করা আযহার আলীর বোল্ট হওয়ার পর এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইউনিস খান (০)। এরপর ক্রেইগকে ফিরতি ক্যাচ দিয়ে মাঠ থেকে বিদায় নেন ২৪ রান করা মোহাম্মদ হাফিজ।

মিজবাহ ও আসাদ শফিক দলের হাল ধরার চেষ্টা করলেও আবার আঘাত হানেন ক্রেইগ। দলীয় ৬৩ রান মাঠ থেকে চলে গেলেন ১২ রান মিজবাহ।

জেডআই