টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার-১০ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ভাগ্যের লড়াই টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছেন স্বাগতিক অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু বল হাতে পাওয়ার প্লে শেষ হলেও কোনো উইকেট শিকার করতে পারেননি তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে আছেন স্মিথ (৩২) ও গেইল (৬)।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা ও আল আমিন হোসাইন।
ওয়েস্ট ইন্ডিজ দল: ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, স্যামুয়েলস, সিমন্স, ডোয়াইন ব্রাভো, রামদিন, ড্যারেন সামি (অধিনায়ক), রাসেল, সুনীল নারাইন, ব্রাদি, স্যান্টুকি।