আসন্ন বিশ্বকাপে অন্তত পক্ষে সেমিফাইনালে পৌঁছার লক্ষ্য স্থির করেছেন আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা।
আর্জেন্টিনা, জার্মানি এবং বর্তমান চ্যাম্পিয়ন স্পেনসহ স্বাগতিক ব্রাজিল আসন্ন টুর্নামেন্টের ফেবারিট হিসেবে মাঠে নামবে।
সাবেলা জানান, অন্তত শেষ চারে পৌঁছাই তার প্রত্যাশা। এফ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলগুলো হলো বসনিয়া-হারজেগোভিনা, নাইজেরিয়া এবং ইরান।
তিনি বলেন, ‘শিরোপা জয়ের নিশ্চয়তা আমি দিচ্ছি না। প্রাথমিকভাবে আমরা শেষ চারে পৌঁছার কথা চিন্তা করছি এবং তারপর বেশি কিছু চিন্তা করবো। শেষ বিশ্বকাপগুলোর চেয়ে আমাদের ভাল করতে হবে।’
দু’বার শিরোপা জয়ী আর্জেন্টিনা সর্ব শেষ ১৯৮৬ বিশ্বকাপ জয় করেছিল। আর গত দু’বার দলটি কোয়ার্টার ফাইনালে উঠেছিল।
তবে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত লিওনেল মেসি দলে থাকায় দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিতব্য এবারের টুর্নামেন্টে আরো ভাল করতে প্রতিজ্ঞ আর্জেন্টিনা।
মেসি গত ক্লাব মৌসুমে খুব ভাল না করলেও বার্সেলোনা তারকার প্রতি দলের খেলোয়াড়দের কাছ থেকে সহায়ক ভূমিকা প্রত্যাশা করছেন সাবেলা।
কোচ আরো বলেন, ‘দলের নেতা হচ্ছে অধিনায়ক এবং সেটা হচ্ছে মেসি। সকলেই তাকে ঘিরে। সে আমাদের পতাকা।’
ঢাকা, ২৮মে (টাইমনিউজবিডি) //জেডআই
আর্জেন্টিনা কোচের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল
আসন্ন বিশ্বকাপে অন্তত পক্ষে সেমিফাইনালে পৌঁছার লক্ষ্য স্থির করেছেন আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা। আর্জেন্টিনা, জার্মানি এবং বর্তমান চ্যাম্পিয়ন স্পেনসহ
অবশেষে আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়নে সম্মতি স্কালোনির
২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর বিদায়ের ইঙ্গিত দিলেও আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে তাঁর চুক্তি নবায়নের বিষয়টি এত দিন ঝুলে থাকলেও এবার তাতে সম্মতি দিয়েছেন তিনি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর পরবর্তী অধ্যায় শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। নভেম্বরে বছরের শেষ আন্তর্জাতিক উইন্ডোতে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে। ঘরের মাঠে হতে যাওয়া সেসব খেলায় তাদের প্রতিপক্ষ উরুগুয়ে এবং কোস্টারিকা।
মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা
আবেগে ভরা একটি রাতের পর আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মনুমেন্তালে বেনিনের বিপক্ষে দল জিতেছে ৩-০ গোলে।
বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নামতে পারেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে বেনিনের বিপক্ষে ম্যাচটিকে ঘিরেই এখন ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
বুরকিনা ফাসোকে ৭ গোল দিয়ে জ্বালা মেটাল আর্জেন্টিনা
বিশ্বকাপ ফাইনালে ১২০ মিনিট দৌড়ে স্পেনের জালে একটা শটও নিতে পারেনি আর্জেন্টিনা। সে জ্বালাই কি এখন মেটাচ্ছে দলটা? নাহয় প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষকে এভাবে ছিঁড়েখুঁড়ে ফেলতে চাওয়ার মানসিকতা কেউ দেখায়? বলিভিয়া ম্যাচে ৪ গোলের পর এবার বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটা।















