ডাবলিনে ২ ম্যাচের এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডকে ৭৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগে লঙ্কানরা আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি ওয়ানডে খেলবে।
মঙ্গলবার প্রথমটিতে দারুণ জয় পেয়েছে অবশ্য সফরকারীরা।  ৮ মে একই ভেন্যুতে পরের ওয়ানডেটি রয়েছে।
স্বাগতিক আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং নিলে শ্রীলঙ্কা ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে। সফরকারীদের সর্বোচ্চ স্কোরার নুয়ান কুলাসেকারা (৪২)।
জবাবে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে ৩৯.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায়। সুরাঙ্গা লাকমাল ও অজন্তা মেন্ডিস ৩টি করে উইকেট শিকার করেছেন। অবশ্য মেন্ডিস ম্যাচ সেরা হয়েছেন। কুলাসেকারা পেয়েছেন ২টি উইকেট।
ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ১টি টোয়েন্টি ২০, ৫টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলবে। একমাত্র টোয়েন্টি ২০ ম্যাচটি রয়েছে ২০ মে। আর এই ম্যাচ দিয়ে দুই দলের লড়াই হবে।
[b]ঢাকা, ৭ মে(টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]