ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেও বিরতির পর চার গোল হজম করেছে। এতে রোববার লিসেস্টার বিপক্ষে ৫-৩ গোলে হেরেছে তারা। এটা কিছুতেই মেনে নিতে না পেরে কোচ ভ্যান গল বললেন, এটা কিভাবে সম্ভব।
এই হারের ফলে পাঁচ ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত ম্যাচ শেষে কোচ গল বলেছেন, "আমরা খেলায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছিলাম। এরপরও এটা কিভাবে সম্ভব যে খেলাটি হাতছাড়া হয়ে যাবে?"
লিসেস্টারকে শক্ত প্রতিদ্বন্দ্বী আখ্যা দিয়ে তিনি বলেন, "বিগত ম্যাচগুলোতে লিসেস্টার প্রমাণ করেছে যে তারা খুবই শক্তিশাল দল। যখন খেলায় আপনি ১-৩ গোলে এগিয়ে থাকবেন। তখন ৯০ মিনিট শেষ না হওয়া পর্যন্ত খেলা আরো দখলে রাখবেন। কিন্তু এভাবে হেরে যেতে পারেন না।"
পরক্ষণেই গল বললেন, "ফুটবলে এটা সব সময়ই সম্ভব। আমার দীর্ঘ কর্মজীবনে অনেক অভিজ্ঞতা আছে। বার্সেলোনায়ও একবার এমন হয়েছিল। আপনি এটা কল্পনা করতে পারবেন না। কিন্তু এমনটাই হয়ে থাকে।"
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





