সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের দুই ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফ। এবার পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে সব ধরনের ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হয়েছেন নাসির জামশেদ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুর্নীতিবিরোধী কোড ভাঙায় জামশেদকে নিষিদ্ধ করে। সোমবার এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানায় পিসিবি।

পিএসএলকে সামনে রেখে এবার শক্ত অবস্থান নিয়েছে পিসিবি। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইসলামাবাদের মোহাম্মদ ইরফান এবং করাচি কিংসের জুলফিকার বাবর ও শাহজাইব হাসানকে। যদিও তাদের কারোর ওপর কোন নিষেধাজ্ঞা দেয়নি বোর্ড।

পিসিসি প্রধান শাহরিয়ান খান বলেন, ‘আমরা খুব শীগগিরই শারজিল, লতিফ ও জামশেদকে কারণ দর্শানোর নোটিশ পাঠাবো। তবে শাহজাইব ও জুলফিকার নির্দোষ প্রমাণিত হয়েছে তাই তাদের খেলতে পারবেন। তবে পর্যবেক্ষণে আছেন পেসার ইরফান।’

নাজিব