আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করেছে বাংলাদেশ। আজ শুক্রবার সকালে ডাবলিনে প্রথম ম্যাচে টসে জয়লাভ করেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
৩১.১ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা ৭.১৫) বৃষ্টির মাত্রা বেড়েছে।
বৃষ্টির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ৩১.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান। ব্যাটিংয়ে আছেন তামিম ইকবাল (৬৪) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৪৩)। এ জুটি ৮৭ রান সংগ্রহ করেছে।
আউট হয়ে ফিরে গেছেন: ৮/১ সৌম্য সরকার (৫), ৯/২ সাব্বির রহমান (০), ৪৭/৩ মুশফিকুর রহিম (১৩), ৭০/৪ সাকিব আল হাসান (১৪)।
ত্রিদেশীয় সিরিজটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে ভালো করতে পারলে র্যাংকিংয়ে এগিয়ে যাবেন টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে চলে আসবে বাংলাদেশ।
নিষেধাজ্ঞার কারণে আজ খেলতে পারছেন না মাশরাফি বিন মুর্তজা। তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড দল : পল স্টার্লিং, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), নীল ও’ব্রায়েন (উইকেটরক্ষক), অ্যান্ড্রু বালবিরনি, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাককার্থি, টিম মুরতাগ ও পিটার চেস।
এমবি





