বাংলাদেশের পেসার আল আমিনের হোসাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার বোলিং অ্যাকশন অবৈধ বলে সন্দেহ করছে ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থাটি। ফলে আগামী ২১ দিনের মধ্যে তার বোলিং পরীক্ষা দিতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে আল আমিনের বোলিং অ্যাকশন অবৈধ হয়েছে বলে সন্দেহ করছে আইসিসি। মঙ্গলবার ম্যাচটি শেষ হওয়ার পর বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বশারের কাছে আল আমিনের বোলিংয়ের বৈধতা নিয়ে প্রতিবেদন হস্তান্তর করে ম্যাচ কর্মকর্তারা।

ফলে আগামী ২১ দিনের মধ্যে বোলিং পরীক্ষা দিতে হবে আল আমিনকে। তবে পরীক্ষার ফল প্রকাশিত না হওয়া পর্যন্ত তার বল করতে কোনো নিষেধাজ্ঞা নেই।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই