বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ ও শুভকামনা জানিয়ে শোভাযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে শোভাযাত্রাটি  বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় পুর্বের স্থানে এসে শেষ হয়। 

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন র‌্যালিতে উপস্থিত ছিলেন।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সম্মিলিত বিশ্বকাপ ক্রিকেট-২০১৫’উদযাপন কমিটির সদস্য সচিব সাজু সরদারের নেতৃত্বে এ শোভাযাত্রাটি বের করা হয়। 

এসময় বিশ্ববিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী বিভিন্ন ক্রিকেট তারকাদের ছবি, পতাকা,ও নানা রঙের স্টিকার গায়ে লাগিয়ে পুরো ক্যাম্পাসে শোভাযাত্রা করে। বিশ্বকাপে বাংলাদেশ দল যাতে বিজয় অর্জন করে এই প্রত্যাশা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসএইচ