বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিলিস্তিনের কাছে আজ বুধবার উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই ফিলিস্তিনি ফুটবলারদের শারিরিক গড়ন এবং উচ্চতার সাথে খাপ খাওয়াতে পারছিল না বাংলাদেশ। ৭ মিনিটের মাথায় গোলের একটি হাফ চান্স মিস করে বাংলাদেশ। রায়হানের লম্বা থ্রো সম্ভাবনা জাগিয়ে হতাশা উপহার দেয় স্বাগতিক সমর্থকদের।
বেশ কিছু আক্রমণ গড়েছিল লাল-সবুজের দল, কিন্তু সাফল্য পাচ্ছিল না তারা। কিন্তু নিজেদের ভুলে পিছিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
ম্যাচের ৫৭ মিনিটে আরো পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফিলিস্তিনের মিডফিল্ডার রাদোয়ান আবুকারাসের ক্রস বিপদমুক্ত করতে ব্যর্থ হন বাংলাদেশ ডিফেন্ডার ইয়াসিন খান। সুযোগে বলটি পেয়ে যান পেছনে থাকা প্রতিপক্ষ দলের ফেরায়ার্ড লেথ খারৌব। আলতো শটে তিনি বাংলাদেশ জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
পরে বাংলাদেশ শত চেষ্টা করেও পারেনি ম্যাচে ফিরতে। আর ফিলিস্তিনও গোল ব্যবধান বড়াতে পারেনি।
ছয় জাতির এই টুর্নামেন্টে আগামী ১৯ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আসরে দুই গ্রুপে ভাগ হয়ে মোকাবিলা করবে দলগুলো। দুই গ্রুপের শীর্ষ চার দল শেষ চারে খেলবে।
বাংলাদেশ আসরের ‘এ’ গ্রুপে রয়েছে। গ্রুপের অন্য দুই দল ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপ থেকে টুর্নামেন্টে অংশ নিচ্ছে বুরুন্ডি, মরিশাস ও সিসেলস।
বাংলাদেশ একাদশ : আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, রহমত মিয়া, তপু বর্মন, ইয়াসিন খান, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, সাদ উদ্দিন, মতিন মিয়া, সোহেল রানা ও মোহাম্মদ ইব্রাহিম।
এএস





