মিরপুরের টেস্টে ফলোঅনের মুখে পড়েছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে বহু পথ পাড়ি দিতে হবে টাইগারদের। তাদের হাতে রয়েছে মাত্র দুটি উইকেট।

দ্বিতীয় দিনে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যে থাকা বাংলাদেশ শুক্রবার সকালে ব্যাট করতে নেমেছে। দিনের শুরুতেই ওয়াহাব রিয়াজের বলে আসাদ শফিকের কাছে জীবন পান সাকিব আল হাসান।

সাকিব জীবন পেলেও ওয়াহাব রিয়াজের বলে শর্ট কাভারে আজহার আলীর হাতে ধরা পড়ে আউট হন সৌম্য সরকার।

ওয়াহাব রিয়াজের পরের ওভারের প্রথম বলে ব্যক্তিগত শূন্য রানে আাসাদ শফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শুভাগত হোম।

ইনিংসের ৩৯ তম ওভারে মোহাম্মদ হাফিজ তাইজুলকে বোল্ড করলে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৭০ রান । সাকিব আল হাসান তুলে নিয়েছেন তার অর্ধশতক। ৫৭ রানে অপরাজিত থাকা সাকিবের সঙ্গে ক্রিজে আছেন মোহাম্মদ শহীদ (১) ।

গতকাল শেষ টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের করা ৫৫৭ রান সামনে নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটে নেমে বিকেলেই পাঁচ উইকেট হারায় মুশফিক বাহিনী। একে একে সাজঘরে ফেরেন তামিম, মমিনুল, ইমরুল, মাহমুদুল্লাহ, মুশফিক।

কেএইচ