‘জঙ্গি হামলা রুখবেন কি! সামান্য মশা তাড়ানোর ক্ষমতাই নেই নেতাদের!’ টুইটারে ভারতের সরকারের বিরুদ্ধে ক্ষোভ ক্রিকেটার গৌতম গম্ভীরের। সোমবার রাতে টুইটারে লেখেন, ‘দুশ্চিন্তায় আছি। মশা তাড়ানোর ক্ষমতাই নেই ভারতীয় নেতাদের। জঙ্গি তাড়াবেন কেমন করে?’
রবিবার কাশ্মীরের উরিতে জঙ্গি হামলায় ১৮ জওয়ান শহিদ হয়েছেন। সতর্কতা জারি সত্ত্বেও, হামলা আটকানো যায়নি। এদিকে ভারতের রাজধানীতে থাবা বসিয়েছে ডেঙ্গি–চিকুনগুনিয়া। নয় নয় করে মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। তবুও হেলদোল নেই সরকারের। তাই সোমবার রাতে ভারতীয় রাজনীতিকদের একহাত নেন গম্ভীর।
জেড





