[b]পাম্পলুনা:[/b] সোমবার ফিফা ব্যালন ডি'অর জিতলেন পর্তুগীজ তারকা রিয়াল মাদ্রিদ। ২০১৩ সালে সবচেয়ে বেশি গোল দিয়ে পুরস্কারটি নিজের করে নিয়েছেন এই তারকা। তবে এবারও থেমে থাকছেন না। ব্যালন ডি'অর জয়ের পর প্রথম ম্যাচে মাঠে নেমেই গোল করেছেন তিনি। সেই সাথে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে তার দল রিয়াল মাদ্রিদের।
বুধবার স্টেডিও এল সাদারে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানায় ওসাসুনা। কিন্তু অতিথিদের কাছে ২-০ গোলে হেরেছে তারা। এর আগে প্রথম লেগে স্যান্টিয়াগো বার্নব্যুতেও ২-০ গোলে হেরেছিল দলটি। ফলে দুই লেগ মিলে ৪-০ গোলের জয় নিয়ে শিরোপা জয়ের দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।
ম্যাচটিতে নয় জন খেলোয়াড় নিয়ে খেলা শেষ করতে হয় কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যদের। খেলার ৬৮ মিনিটে জেসি রদ্রিগেজের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মোরাতা। কিন্তু ৭১ মিনিটেই মারাত্মক চোট পান তিনি। খেলা চালিয়ে গেলেও ৮৭ মিনিটেই মাঠ ছেড়ে ওঠে যান তিনি। কিন্তু ততক্ষণে সব বদলি খেলোয়াড় ব্যবহার করা হয়ে গেছে। এদিকে ৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে মাঠে ছাড়েছেন ফ্যাবিও কোয়েন্ট্রাও।
তবে এর আগেই ২-০ গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। দুই দিন আগে ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদো গোলের সূচনা করেন। ২১ মিনিটে তার ফ্রি-কিক করা বল ওসাসুনার গোলরক্ষক ফার্নান্দেজ গোলপোস্টের বাহিরে পাঠিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু তা মাটিতে পড়ে তার দুই পায়ের মধ্য্য দিয়ে জালে জড়িয়ে যায়।
বিরতির পর দ্বিতীয় গোলটি করে আর্জেন্টাইন ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। খেলার ৫৫ মিনিটে রদ্রিগেজের ক্রস থেকে বল পেয়ে ১৫ গজ দূর থেকে তা গোলে পাঠিয়ে দেন এই তারকা।