অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার করোনাভাইরাসের বিরুদ্ধে আক্রান্তদের সুস্থ করে তুলতে যেসব মেডিক্যাল স্টাফরা লড়ছেন তাঁদের সম্মানে অভিনব উদ্যোগ নিলেন।

মঙ্গলবার  (৩১ মার্চ) তাঁদের প্রতি সমর্থনে তিনি তাঁর মাথা মুড়িয়ে ফেললেন, খবর এনডিটিভি।

চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভারত অধিনায়র বিরাট কোহলিকে। এছাড়া একই চ্যালেঞ্জ দিলেন তাঁর সতীর্থ স্টিঊ স্মিথকে। ওয়ার্নার তাঁর ইনস্টাগ্রামে তাঁর ন্যাড়া হওয়ার ভিডিও পোস্ট করলেন।

সেখানে তিনি ক্যাপশনে লেখেন, “যারা কোভিড-১৯-এর বিরুদ্ধে সামনে থেকে লড়াই দিচ্ছেন তাদের সমর্থনে আমার মাথা ন্যারা হওয়ার জন্য নমিনেট করা হয়েছিল। আমার মনে হয় অভিষেকে শেষ করেছিলাম, মনে পড়ছে আমি আবার করলাম। পছন্দ হোক আর না হোক।”

সিডনি মর্নিং হেরাল্ডের খবর অনুযায়ী করোনাভাইরাসের মহামারীতে অস্ট্রেলিয়ায় মৃত্যু হয়েছে ১৯ জনের।

করোনাভাইরাস ত্রাণ তহবিলে ৮১ লাখ টাকা দিলেন রোহিত শর্মা

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৬০তে।

১১ মার্চ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করে দিয়েছিল। তার পর থেকে সব দেশে শুরু হয় তৎপড়তা। তার পরও অনেক দেশ গুরুত্ব দেয়নি। যার ফলে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। যা এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।

এদিন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পাইন নিশ্চিত করেছেন ভাইরাসের কারণে তাঁদের বাংলাদেশ ট্যুরও অনিশ্চিত হয়ে পড়েছে। 

এমবি