ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে রয়েছে পাকিস্তান। ডোমিনিকায় তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের শেষে ম্যাচে পাকিস্তানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ৮ উইকেটে ১৭৪ রান করে। এরপর দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিক দল ১ উইকেটে করেছে ৭ রান। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে আরো ২৯৭ রান। এই ম্যাচটি ড্র হলে সিরিজটিও ড্র হবে।
এই ম্যাচের মাধ্যমে মিসবাহ উল হক এবং ইউনিস খান অবসর গ্রহণ করবেন। পাকিস্তান যাচ্ছে জয় দিয়ে তাদের বিদায় জানাতে।





