ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিরতিতে যাওয়ার আগে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হককে হারিয়েছে বাংলাদেশ।
এর আগে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অভিষিক্ত তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে ১০৫ রানে অলআউট হয়ে যায় অতিথিরা।
প্রথম ওভারে মোহিত শর্মার বলে ঋদ্ধিমানের গ্লাভসবন্দী হয়ে বিদায় নেন তামিম ইকবাল।
তৃতীয় ওভারে মোহিত শর্মার বলে অজিঙ্কা রাহানের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরেন এনামুল হক।
৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৯/২। অভিষিক্ত মোহাম্মদ মিঠুন ১৩ ও মুশফিকুর রহিম ০ রানে ব্যাট করছেন।
বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে ভারতের ব্যাটসম্যানরা টেকেন মাত্র ২৫ ওভার ৩ বল। তাদের ১০৫ রান বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন। আগের সর্বনিম্ন ছিল ১৯১, ২০০৭ সালের বিশ্বকাপে পোর্ট অব স্পেনে এই রান করেছিল তারা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২৫.৩ ওভারে ১০৫ (উথাপ্পা ১৪, রাহানে ০, পুজারা ১১, রাইডু ১, রায়না ২৭, ঋদ্ধিমান ৫, বিনি ৩, প্যাটেল ৮, মিশ্র ৪, মোহিত ৪*, উমেশ ১৭; তাসকিন ৫/২৮, মাশরাফি ২/৩৫, সাকিব ১/৮, আল-আমিন ১/২৬)
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





