বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরির পর বিদায় নিয়েছেন বাংলাদেশের সৌম্য সরকার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন মাহমুদুল্লাহ (৫৮) ও সাকিব আল হাসান (১২)।
শুক্রবার হ্যামিলটনের সেডন পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে বরাবরের মতোই উদ্বোধনী জুটির ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
দলীয় চার রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ইমরুল কায়েস। ১৯ বলে মাত্র ২ রান করেছেন এনামুলের পরিবর্তে বিশ্বকাপে জায়গা পাওয়া এই ব্যাটসম্যান।
২৭ রানে মাঠ থেকে বিদায় নেন ওপেনার তামিম ইকবাল। ইনিংসের দশম ওভারে বোল্টের বলেই দ্বিতীয় স্লিপে কোরি অ্যান্ডারসনের হাতে ক্যাচ ক্যাচ তুলে দেন তিনি। মাঠ থেকে বিদায় নেয়ার আগে ২৭ বলে জমা করেন ১৩ রান।
আগের ম্যাচের মতো এ ম্যাচেও দলের হাল ধরেন সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ। তাদের জুটি থেকে আসে ৯০ রান। হাফ-সেঞ্চুরির পর ছক্কা হাঁকাতে গিয়ে ভেট্টরির তালুবন্দী হন সৌম্য। ৫৮ বলে ৭টি চারে ৫১ রান করেন তিনি।
এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। পায়ে চোট থাকায় বিশ্রাম দেওয়া হয়েছে মূল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।
মাশরাফির বদলে এই ম্যাচে একাদশে ঢুকেছেন নাসির হোসেন। এ ছাড়া আরাফাত সানির পরিবর্তে খেলছেন তাইজুল ইসলাম।
এদিকে নিউজিল্যান্ড দলে চোট পাওয়া অ্যাডাম মিল্নের জায়গায় এসেছেন মিচেল ম্যাকক্লেন্যাগ্যান।
জেডআই





