ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন সিরিজের জন্য সোমবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প শুরু হবে।
ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৩ জুন বাংলাদেশে আসবে ভারত। ১৫, ১৭, ১৯ জুন তিনটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
২৩ সদস্যের প্রাথমিক দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, এনামুল হক, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, জিয়াউর রহমান, ফরহাদ রেজা, আরাফাত সানি, সোহাগ গাজী, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শফিউল ইসলাম ও সাব্বির রহমান।
ঢাকা, ২৩মে (টাইমনিউজবিডি) //জেডআই