স্পানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে লড়বে ফ্রান্সের ফুটবল লিগ ওয়ানের দল নাইস। শনিবার নাইসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২ আগস্ট অ্যালিয়াঞ্জ রিভিয়েরা স্টেডিয়ামে মাঠে বার্সাকে আতিথেয়তা করবে তারা।
ব্রাজিলে বিশ্বকাপ শেষ হওয়ার তিন সপ্তাহের মধ্যে অনুষ্ঠেয় এ ম্যাচে বার্সেলোনা সকল তারকা খেলোয়াড় অংশ নেবে।
গত সেপ্টেম্বরে উদ্বোধন হওয়া এ্যালিয়াঞ্জ রিভিয়েরা ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের অন্যতম একটি ভেন্যু।
উল্লেখ্য, ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে ফ্রান্স।
ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি) //জেডআই