সাফ নারী চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ। বুধবার পাকিস্তানের ইসলামাবাদের জিন্নাহ স্টেডিয়ামে সেমিফাইনালে নেপালের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ প্রমীলা ফুটবল দল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য নেমে আসে। খেলার ৫৬ মিনিটে পেনাল্টি কিক পায় নেপাল। সেখান থেকে গোল করতে ভুল করেননি সাজানা রানা।

প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে ভারত। শুক্রবার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

জেডআই