প্রথম ওয়ানডের মতই আবারওব্যাটিং ব্যর্থতার পরিচয় দিলো বাংলাদেশ। আবারও সেই মোহাম্মদ মিঠুনের ব্যাটে গড়ে উঠলো কিছুটা লড়াইয়ের পুঁজি।

আজ (১৬ ফেব্রুয়ারি) শনিবারটস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২২৬ রান।

ক্রাইস্টচার্চে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে মোহাম্মদ মিঠুন আর সাব্বির রহমান বাদে দাঁড়াতে পারেনি আর কোনো ব্যাটসম্যানই। মিঠুনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৭ রান এবং সাব্বির রহমান করেন ৪৩ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২২৬   (তামিম ৫ , লিটন ১, সৌম্য ২২, মুশফিক ২৪, মিঠুন, মাহমুদউল্লাহ ৭, সাব্বির ৪৩, মিরাজ ১৬, সাইফুদ্দিন ১০, মাশরাফি, মোস্তাফিজ ; হেনরি ১/৩০,  বোল্ট ১/৪৯, গ্র্যান্ডহোম ১/২৫, ফার্গুসেন ৩/৪৩, অ্যাস্টল ২/৫২, নিশাম ২/২১)।

আজ মুশফিক তার ক্যারিয়ারের ২০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন।

নেপিয়ারে প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩২ রান। হেরেছিল ৮ উইকেটের বিশাল ব্যবধানে।  

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেমরি নিকোলাস, কেইন উইলিয়ামসন, রস টেইলর, টিম ল্যাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রুম, টেড অ্যাস্টল, লুকি ফার্গুসেন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

এমবি