জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হটিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখল করে নিলো বুন্দেসলিগায় নতুন যোগ দেয়া লাইপজিগ। এবারের লীগে নতুন দল হিসেবে যোগ দেয়ার পর থেকে চমক দেখাচ্ছে তারা। নিজেদের ১৩তম ম্যাচ শেষে টানা অষ্টম জয় নিয়ে বায়ার্নকে পেছনে ফেলে দিল তারা।

শনিবারের ম্যাচে শালককে ২-১ গোলে হারিয়েছে লাইপজিগ। ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটে লাইপজিগের পক্ষে প্রথম গোলটি করেন জার্মান ফরোয়ার্ড টিমো ভের্নার। কিন্তু প্রথমার্ধেই সমতায় ফেরে শালকে। ৩১ মিনিটে সিয়াড কুলাসিনাসের গোলে করে সমতায় ফেরান শালককে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে এই জার্মান ডিফেন্ডারের ভুলেই গোল খেয়ে বসে শালক।

টানা অষ্টম জয় শেষে ১৩ ম্যাচে লাইপজিগের পয়েন্ট ৩৩। দ্বিতীয় অবস্থানে থাকা লিগ জায়ান্ট বায়ার্ন ৩-১ ব্যবধানের জয়ে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করেছে। সমান সংখ্যক ম্যাচে ২৭ ও ২৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান যথাক্রমে হেরথা ও হোফেন হেইম ক্লাবের। গোল ডটকম।


এমএনজে