অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মাঝে অনুষ্ঠেয় সেঞ্চুরিয়ন টেস্টে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহের পথে।
[b]*তৃতীয় দিন শেষে*[/b]
*অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস- ৩৯৭/১০, দ্বিতীয় ইনিংস- ২৮৮/৩*
*দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস- ২০৬/১০*
জনসনের তোপে বিধ্বস্ত প্রোটিয়া ব্যাটসম্যানরা তৃতীয় দিন সকালে মাঠে নামে। ৬৬ রানে তারা হারায় শেষ চার উইকেট। অসি পেসার ৬৮ রান দিয়ে নেন সাত উইকেট। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৯১ রান এবি ডি ভিলিয়ার্সের।
১৯১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে আরও অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া। যদিও ক্রিস রজার্স এক রানে দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট হন। এরপর অভিষেক টেস্টে নামা অ্যালেক্স ডুলান দারুণ সঙ্গ দিয়েছেন ডেভিড ওয়ার্নারকে। দুজনে গড়েছেন ২০৫ রানের দ্বিতীয় উইকেট জুটি।
প্রথম টেস্টেই ৯০ বলে ডুলান ফিফটি হাঁকান। শতকের পথে ছিলেন তিনি, কিন্তু ১১ রানের জন্য তাকে বঞ্চিত করেন জেপি ডুমিনি। ১৫৪ বলে ১২ চার ও এক ছয়ে ৮৯ রানে আউট হন।
ষষ্ঠ শতক মেরে ১১৫ রানে রবিন পিটারসনকে উইকেট বিলিয়ে দেন ওয়ার্নার। প্রথম ইনিংসে শতক পাওয়া শন মার্শ ৪৪ রানে ব্যাট করছিলেন। অপর প্রান্তে ১৭ রানে টিকে ছিলেন অধিনায়ক মাইকেল ক্লার্ক।
চতুর্থ ইনিংস খেলতে নেমে প্রোটিয়াদের ৪০০ পেরোনোর অভিজ্ঞতা আছে। ২০০৮ সালে পার্থে ৪১৪ করেছিল তারা। আর গত ডিসেম্বরে ওয়ান্ডারার্সে ভারতের বিপক্ষে সাত উইকেটে ৪৫০ রান করেছিল। কিন্তু এবার জনসনের বোলিং গোলার সামনে প্রতিরোধ গড়তে পারবে কি না সেটা দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেট বিশ্ব।
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
খেলা
বড় লিডের পথে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মাঝে অনুষ্ঠেয় সেঞ্চুরিয়ন টেস্টে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহের পথে





