[size=2]২৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে [/size][size=2]১২তম এশিয়া কাপের [/size][size=2]পর্দা উঠবে। [/size][size=2]টুর্নামেন্টে বাংলাদেশ সহ ৫টি দেশ অংশ নেবে।[/size][size=2]এ [/size][size=2]টুর্নামেন্টের[/size][size=2] একক আয়োজক বাংলাদেশ।[/size]
[size=2]এশিয়া কাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে দলে রাখা হয়নি দেশের সেরা ওপেনার তামিম ইকবালকে।[/size]
বাংলাদেশ দলে আছেন মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ, নাঈম ইসলাম, মুমিনুল হক, নাসির হোসেন, আরাফাত সানি, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, আল-আমিন ও সাকিব আল হাসান।
[size=2]ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার রাত সাড়ে ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তারা। শ্রীলঙ্কা ক্রিকেট দল আগ থেকেই বাংলাদেশে অবস্থান করছে। ভারত ও আফগানিস্তান রোববার ঢাকায় এসে পৌঁছাবে।[/size]
সাকিব আল হাসান দলে থাকলেও টুর্নামেন্টর প্রথম দুই ম্যাচ তথা ভারত ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচ চলা কালে অশোভন অঙ্গভঙ্গির কারণে বিসিবি তাকে ৩ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচ নিষিদ্ধ করে।
[b]ঢাকা,২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]





