চার দিনের অনুশীল ম্যাচে পাকিস্তান-এ দলের কাছে বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। শারজায় শনিবার শেষ হওয়া এ ম্যাচে পাকিস্তান-এ দলের কাছে ১৫৩ রানে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া।

দুবাইতে বুধবার শুরু হওয়া প্রথম টেস্টের আগে এ ম্যাচে কিছুটা ব্যাটিং অনুশীলনের প্রয়োজন ছিল হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা ক্লার্কের। কিন্তু শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ ও শেষ দিনে মাত্র পাঁচ রান করেই বাঁ-হাতি পেসার রাহাত আলীর শিকারে পরিণত হন তিনি।

প্রথম ইনিংসে ক্লার্কের ব্যাট থেকে আসে মাত্র ১০ রান। তবে যেহেতু এটা অনুশীলন ম্যাচ তাই পরাজয় নিয়ে খুব বেশি চিন্তিত নয় সফরকারি অস্ট্রেলিয়া।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ৩৩৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু পেসার মোহাম্মদ তালহা(৩-৩২) এবং বাঁ-হাতি স্পিনার রাজা হাসানের(৩০-৬০) বোলিংয়র মুখে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে গেলে অতীব প্রয়োজনীয় অনুশীলনটুকু করতে পারেনি ওয়ানডে সিরিজ জয়ী অসিরা।

৮ উইকেটে ৩০৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তান এ দল দ্বিতীয় ইনিংস ঘোষনা করে ৩ উইকেটে ৩০৬ রান তুলে।

৮ উইকেটে ২৭৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

ওপেনার ক্রিস রজার্সও দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে প্রথম বলেই ডাক মারার পর দ্বিতীয় ইনিংসে রান আউট হওয়ার আগে করেন মাত্র তিন রান।

তবে অপর ওপেনার ফিল হিউজেস ৫৬, আবারো ফিট হয়ে ওঠা মিচেল মার্শ ৩৫ এবং টেল এন্ডার পিটার সিডল ৪১ রান করলে অস্ট্রেলিয়া মাত্র ৬৮ রানে তাদের শেষ সাত উইকেট হারায়।

সংখিপ্ত স্কোর:

পাকিস্তান ‘এ’ ৩০৫-৮ ডি: আসাদ শফিক ১০৮ অপরাজিত;এস ও’কেফি ৩-৭৬) এবং ৩০৬-৩ ডি: (বাবর আজম ১১৪ অপরাজিত, হ্যারিস সোহেল ১০৩ অপরাজিত; এন লিঁয়২-৪৯)

অস্ট্রেলিয়া ২৭৮-৮ ডি: (এ ডুলন ১০৪, এস স্মিথ ৫৮) এবং ১৮৫ (পি হিউজেস ৬৫, পি,সিডল ৪১, এম মার্শ ৩৫; মোহাম্মদ তালহা ৩০৩২, রাজা হাসান ৩-৬০)

জেডআই