পঞ্চম সামিট ওপেন গলফ-২০১৫ এর শিরোপা ঘরে তুললেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।

এ নিয়ে নতুন বছরে টানা দুটি শিরোপা জিতলেন সিদ্দিকুর রহমান। নতুন বছরের শুরুর দিনই জেতেন জেমকন প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপের ট্রফি।

বুধবার তৃতীয় ও শেষ পর্বের খেলার পর পারের চেয়ে ১০ শট কম খেলে শিরোপা নিশ্চিত করেন সিদ্দিকুর। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ১ লাখ ৩০ হাজার টাকা প্রাইজমানি জিতেছেন তিনি।

পারের চেয়ে দুই শট কম খেলে প্রথম রাউন্ডে পঞ্চম স্থানে ছিলেন সিদ্দিকুর। তবে দ্বিতীয় রাউন্ডেই পারের চেয়ে সাত শট কম খেলে শীর্ষে উঠে আসেন ৩০বছর বয়সী এই গলফার। শেষ রাউন্ডে পারের চেয়ে ১ শট কম খেললেও অন্যরা আর ধরতে পারেনি তাকে।

পারের চেয়ে আট শট কম খেলে রানারআপ হয়েছেন মোহাম্মদ দুলাল হোসেন। ৮৯ হাজার ৬শ টাকা প্রাইজমানি পেয়েছেন তিনি। পারের চেয় ছয় শট কম খেলে তৃতীয় হয়েছেন মো. সায়েম।

জেডআই