ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত পেপসি-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে রোববার জয় পেয়েছে ডেইলি অবজারভার, বৈশাখী টিভি, দৈনিক যায়যায়দিন, দৈনিক ইত্তেফাক ও গাজী টিভি।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় দৈনিক সংগ্রামকে ৫ উইকেটে পরাজিত করেছে ডেইলি অবজারভার। ম্যাচ সেরা হয়েছেন অবজারভারের জাকির হোসাইন।
আর দৈনিক কালবেলাকে ৪ উইকেটে হারিয়েছে বৈশাখী টিভি। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বিজয়ী দলের রাকিব মানিক।
অন্যদিকে দি ডেইলি স্টারকে ১৭ রানে পরাজিত করেছে জিটিভি। বিজয়ী দলের সাইফুল ইসলাম ম্যাচ সেরা হয়েছেন।
একই দিন ওয়াক ওভার পেয়ে পরবর্তী ম্যাচ খেলার সুযোগ পেয়েছে দৈনিক অর্থনীতি ও যায়যায়দিন। ৭১টিভির বিপক্ষে ওয়াকওভার যায়যায়দিন এবং অর্থনীতি প্রতিদিনের বিপক্ষে ওয়াক ওভার পেয়েছে ইত্তেফাক।
জেডআই





