এসপানিওলের বিপক্ষে গতরাতের খেলায় রিয়াল মাদ্রিদ ৬-০ গোলের জয় পেয়েছে এর মধ্যে তিনটি গোলই ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর করা।
গত সপ্তাহে রিয়াল বেতিসের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছিল জিনেদিন জিদানের দল।
এসপানিওলের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল মাদ্রিদ। প্রথম ১৬ মিনিটেই তিনটি গোল করে রিয়াল। রদ্রিগেজের দেয়া বলে গোল করেন করিম বেনজেমা। এরপর গোল করেন রোনালদো, রদ্রিগেজ।
বিরতির ঠিক আগে ব্যবধান কমানোর সহজ সুযোগ পেয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার সালভা সেভিয়া, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন।
তারই প্রতিআক্রমণে মাঝ মাঠ থেকে লম্বা পাস পেয়ে জোরালো গোল করেন রোনালদো। দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করে রাখে রিয়াল। তবে ব্যবধান বাড়াতে পারছিল না।
অবশেষে ৮২তম মিনিটে কাছ থেকে হেডে হ্যাটট্রিক পূরণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশাল ব্যবধানের এই জয়ের পর ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৭।
এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলেছে লুইস এনরিকের দল।
এমকে





