কাজে গতি বাড়াতে ‘গতিদানব’ শোয়েব আকতারকে পরামর্শক নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক তারকাকে বোর্ডের চেয়ারম্যানের ক্রিকেট বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে শোয়েব বোর্ডের অ্যাম্বাসেডরের দায়িত্বও পালন করবেন।
‘পিন্ডি এক্সপ্রেস’ নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। টুইটারে তিনি বলেছেন, ‘সাবেক ফাস্ট বোলারকে পিসিবির পরামর্শক ও অ্যাম্বাসেডর নিয়োগ দেয়া হয়েছে।’
বোর্ডের সিদ্ধান্তে খুশি শোয়েব আকতারও। পাকিস্তান ক্রিকেটকে অন্য পর্যায়ে উন্নীত করতে চান তিনি, ‘নাজাম শেঠির সঙ্গে কাজ করে পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।’
সাবেক এই তারকা আরো বলেন, ‘এই পজিশনের জন্য আমাকে পছন্দ করায় খুবই সম্মানিত বোধ করছি। আমার খেলোয়াড়ি জীবনের মত মমতা নিয়েই পিসিবির জন্য কাজ করব। আরো একবার ধন্যবাদ।’
১৯৯৭ থেকে ২০১১ পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে এবং ১৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন শোয়েব আকতার। তিন ফরম্যাটে তার উইকেট সংখ্যা ৪৪৪টি।
এসএম
আরো পড়ুন....





