পাকিস্তান সফরে বিশ্রামের তালিকায় টিম সাউদি, উইল ইয়াং ও টম ল্যাথাম। দলের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।
বদলি হিসেবে ডাক পাওয়া টম ব্লান্ডেল টেস্ট দলে নিয়মিত হলেও টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৭টি। আর পেস বোলিং অলরাউন্ডার জ্যাক ফকস এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন।
এবারের পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ১৮ এপ্রিল। সিরিজের প্রথম তিনটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে, শেষ দুটি লাহোরে।
এনএইচ





