বাংলাদেশের তরুণ প্রজন্মকে আনন্দে ভাসিয়ে কলকাতায় হাজির হলেন মামুনুল। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম "অ্যাতলেটিকো দি কলকাতায়" নাম লিখিয়েছেন এ তথ্য এখন সবারই জানা।
ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) কিংবদন্তি বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর ক্লাব অ্যাটলেটিকো দি কলকাতার হয়ে মাঠে নামবেন মামুনুল।
দেশকে সম্মানের মুকুট পড়িয়ে তিনি এবার কলকাতার মূকুল জয় করবেন বলে আশাবাদী তার সকল ভক্তবৃন্দ। ক্রিকেটার সাকিব আল হাসানের মত মামুনুলকে ঘিরেও কলকাতার ক্রীড়া প্রেমীদের ভেতর বাড়তি চাহিদা দেখা গেছে।
মামুনুল ইসলাম বলেছেন,আমি খেলার সুযোগ পেলে শতভাগ দেওয়ার চেষ্টা করব।
শুক্রবার বিকালে "অ্যাটলেটিকো দি কলকাতার" ফুটবলাররা যুবভারতীতে অনুশীলন করেছে। মামুনুল অনুশীলন করেছেন ১৯ নম্বর জার্সি পড়ে।
ডেডলাইন ১২ অক্টোবর রবিবার; এদিন আনুষ্ঠানিক ভাবে পর্দা উঠবে আইএসএলের উদ্বোধনী আসরটির। আইএসএলের উদ্বোধনও হতে চলেছে বেশ জাঁকজমক ভাবে ৷ অ্যাতলেটিকো দি কলকাতার অন্যতম মালিক উৎসব পারেখ আগেই বলেছেন, ‘রবিবার যুবভারতীতে এমন উদ্বোধন হবে যা আগে কখনও হয়নি৷’
তাই উদ্বোধনের দিন যত গড়িয়ে আসছে ততই আইএসএলের টিআরপি বেড়ে চলেছে৷ফুটবল জ্বরে গোটা কলকাতা শহর কাঁপতে শুরু করেছে ৷ টিকিটের চাহিদাও আগের তুননায় বেড়ে গিয়েছে ৷ নুন্যতম ১০০ টাকার টিকিট সব শেষ হয়ে গিয়েছে ৷
বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন,অভিষেক বচ্চন,রণবীর কাপুর, সালমান খান, মুকেশ আম্বানি, নীতা আম্বানি, শচিন টেন্ডুলকার , সৌরভ গাঙ্গুলি এবং মহেন্দ্র সিং ধোনি থাকছেন; পাশাপাশি বি-টাউনের গ্ল্যামার কুইন প্রিয়াঙ্কা চোপড়া ও বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের চোখ ধাঁধানো স্টেজ পারফম্যান্স দিয়েই শুরু হচ্ছে আইএসএল-এর তারকা-খচিত টুর্নামেন্টটি৷
রবিবার "অ্যাতলেটিকো দি কলকাতা" ও "মুম্বাই সিটি এফসি"র ম্যাচশুরু হবে সন্ধ্যা ৭টায়৷ তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানের শুভারম্ভ করবেন৷
আইএসএল-এর জন্য ২৪ জনের রেফারি প্যানেল তৈরি হয়েছে৷ সেই প্যানেলে রয়েছেন ৩ মার্কিন রেফারি৷এই তিন রেফারি হলেনক্রিস পেনসো, এরিক বোরিয়া এবং মার্ক কাহেন৷
আটটি দলের ফ্রাঞ্চাইজিরা ফুটবলারদের জন্য প্রায় ৬০০ কোটি টাকা খরচ করবে৷অংশগ্রহণ কারী ফুটবলাররা যাতে ভারমুক্ত হয়ে খেলতে পারেন সেটা নিশ্চিত করার জন্যই এই বিপুল পরিমাণঅর্থ ব্যয় করছে দলগুলি৷চোট-আঘাত বা অন্য কোনও সমস্যার জন্য চুক্তির টাকাকাটা হবে না বলেও ঘোষণা করা হয়েছে৷
ইআর





