সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। ১ ‍উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৪৬ রান। সর্বশেষ আউট হয়েছেন ইমরুল কায়েস (২৬)।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিন কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছিল ৭ রান। পিছিয়ে ছিল ২৪১ রানে।

এর আগে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৫৪ রান করেন টেম্বা বাভুমা। ৪টি উইকেট পান অভিষিক্ত মুস্তাফিজুর রহমান। এ ছাড়া ৩টি উইকেট নেন জুবায়ের হোসেন।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা : প্রথম ইনিংস, ২৪৮/১০, ওভার ৮৩.৪ (বাভুমা ৫৪, প্লেসিস ৪৮, অ্যালগার ৪৭; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩)।

কেএইচ