অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ। টাইগার স্পিনেই দিশেহারা কিউইরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে কিউইদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১১০ রান।

আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে টাইগাররা।

বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সে মোতাবেক সাফল্যও পান বাংলাদেশের বোলাররা।

নিউজিল্যান্ডের দলীয় মাত্র ৫ রানের মাথায় শামীম হোসেনের শিকার হন মারিও। ২৪ রান করা ফারগুস লেলমানকেও ফেরান শামীম। ৬ ওভারে ৩ মেডেন নিয়ে ১০ দিয়ে রকিবুল হাসানের শিকার ১ উইকেট। হাসান মুরাদও নেয় একটি উইকেট।

ত্রয়োদশ আসরের শুরুটা দুর্দান্ত ছিলো বাংলাদেশের। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম দু’ম্যাচে জিম্বাবুয়েকে বৃষ্টি আইনে ৯ উইকেটে ও স্কটল্যান্ডকে ৮৯ রানে হারায় তারা। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়।

তবে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ।

এদিকে, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতোমধ্যে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।

এএস