টপ অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে সোমবার দিল্লির বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে চেন্নাই। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে ৫ উইকেটে দিল্লি ১৭৮ রান তুলেছিল। কিন্তু চেন্নাই ১৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে (১৮১/২)।
টস জিতে মহেন্দ্র সিং ধোনি ফিল্ডিং নিয়েছিলেন। আর দিল্লি ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক (২৪), মুরালি বিজয় (৩৫), দিনেশ কার্তিক (৫১), জেপি ডুমিনি (২৮) ও কেদার যাদবের (২৯) ব্যাটে ১৭৮ রান সংগ্রহ করে।
চেন্নাইয়ের ডোয়াইন স্মিথ ৭৯, ব্রেন্ডন ম্যাককালাম ৩২, সুরেশ রায়না ৪৭ ও ধোনি ১২ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন স্মিথ। ৭ ম্যাচে চেন্নাই ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে ১ ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে পাঞ্জাব। ৭ ম্যাচে সমান ১০ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে রাজস্থান (রান রেটে পিছিয়ে)।
৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে রয়েছে বেঙ্গালুরু। আর কলকাতা ৭ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করতে পেরেছে (পঞ্চম)। ৫টি ম্যাচে হেরেছে দলটি। আর ২টিতে জয় পেয়েছে।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জয় পেয়েছে চেন্নাই
টপ অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে সোমবার দিল্লির বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে চেন্নাই। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে ৫ উইকেটে দিল্লি ১৭৮ রান তুলেছিল। কিন্তু চেন্নাই ১৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে (১৮১/২)।
সান্তান্দারকে উড়িয়ে রিয়ালের টানা চতুর্থ জয়
এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারানোর পর এবার রেসিং সান্তান্দারকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলের জয়ে লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিয়েছে হোসে মরিনিওর দল। গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও ইয়ান দিয়োমান্দে। এর আগে, অন্য ম্যাচে জয় পেয়েছিল বার্সাও। তারা ৬-০ গোলে হারিয়েছে আলাভেসকে।
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: দেলোয়ার হোসেন
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-০১ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী দেলোয়ার হোসেন।
গালাতাসারাইকে ৪-১ গোলে উড়িয়ে বার্সেলোনার টানা দশম জয়
শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম জয়ের কীর্তি গড়েছে হ্যান্সি ফ্লিকের দল।
রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের দাপুটে জয়
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে বড় জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগের ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল ডেনমার্ক। তবে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।
কেইনের পেনাল্টি মিস, শেষদিকে স্পেনের নাটকীয় জয়
নেশনস লিগে দারুণ এক প্রত্যাবর্তনের ম্যাচ উপহার দিয়েছে স্পেন। ওয়েম্বলিতে একসময় ২-১ গোলে পিছিয়ে পড়েও শেষ ৩৫ মিনিটে দুই গোল করে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।















