হঠাৎ কাউন্টি ছেড়ে দেশে ফিরছেন তামিম। ইংলিশ কাউন্টি ক্রিকেট থেকে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ঢাকা থেকে উড়ে গিয়ে এসেক্সের হয়ে একটি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল।

৯ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে কেন্টের বিপক্ষে করেছিলেন ৭ রান। কিন্তু মাত্র এক ম্যাচেই শেষ তার এবারের এসেক্স-অধ্যায়।

তামিম যাওয়ার আগে জানিয়েছিলেন, আট-নয়টি ম্যাচ খেলা হতে পারে তার। কিন্তু এক ম্যাচ খেলে কেন শেষ হলো কাউন্টি দলে খেলা?

নিজেদের ওয়েবসাইটে এসেক্স বিবৃতি দিয়েছে, ‘ব্যক্তিগত কারণে জরুরি ভিত্তিতে তামিম ক্লাব ছাড়ছেন। আমরা তাঁকে শুভকামনা জানাই। এ সময়ে তামিমের ব্যক্তিগত বিষয়কে শ্রদ্ধা দেখানোর অনুরোধ করছি।’

তামিম আজ  মঙ্গলবার রাতে দেশের উদ্দেশ্যে বিমানে রওনা হবেন।  তামিমের সঙ্গে ফিরছেন তাঁর স্ত্রী ও সন্তানও। আগামীকাল তাদের পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

কোনো কাউন্টি দলের হয়ে এটি ছিল তার দ্বিতীয় মৌসুম। এর আগে ২০১১ সালে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে নটিংহ্যামশায়ারের হয়ে ৫টি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার।

এমবি