ভারতে ৫শ ও ১ হাজার রুপির নোট বাতিল হয়ে যাওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতির কারনে দেশটিতে  অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লীগে   না বিশ্ব টেনিসের মহা দুই তারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে আইপিটিএলের প্রধান মহেশ ভূপতি।

মোট চারটি দল অংশ নেয় টুর্নামেন্টে। ভারতের দল ইন্ডিয়ান এসেসের হয়ে  খেলার কথা ছিলো ফেদেরার। আর সিঙ্গাপুরের দল সিঙ্গাপুর স্ল্যামার্সে সেরেনার খেলার কথা ছিলো । বর্তমানে ভারতে অর্থনৈতিক মন্দা চলায় খেলবেন না ফেদেরার ও সেরেনা।

বর্তমান পরিস্থিতির কথা টুর্নামেন্টের প্রধান ভূপাতি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ানদের জানিয়েছিলেন। তিনি বলেন, ‘ফেদেরার ও সেরেনাকে ভারতের পরিস্থিতির কথা জানানো হয়েছে। তারা বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছন। গেল দুই মৌসুমে তারা আইপিটিএলকে দারুনভাবে সমর্থন দিয়েছিল এবং আশা করছি ভবিষ্যতেও দেবে।’
সানিয়া মির্জার হায়দরাবাদে এই লীগ শুরু হয়েছে।  এবার ফেদেরার-সেরেনার মত বড় তারকাদের ছাড়াই শুরু করতে হয় টুর্নামেন্ট। এবারের আসরে তারকা বলতে আছেন র‌্যাংকিং-এ পাঁচ  জাপানী তারকা কেই নিশিকোরি ও চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ যার র‌্যাংকিং দশ।

নাজিব