মওসুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম যুক্তরাষ্ট্র ওপেন ও অনান্য টুর্নামেন্টের ট্রেনিং এবং অনান্য খরচের জন্য সানিয়া মির্জাকে এক কোটি অনুদান দিয়েছে তেলেঙ্গানা সরকার। এ কথা ঘোষণা করেছেন নবগঠিত তেলেঙ্গনা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মঙ্গলবারই সানিয়ার হাতে চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও টেনিস তারকা সানিয়া মির্জার জন্য এক কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্র ওপেন ও আসন্ন অনান্য টুর্নামেন্টে ট্রেনিংয়ের খরচের জন্য মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজে সানিয়ার হাতে চেক তুলে দেবেন।’

সম্প্রতি ডব্লিউটিএ ডাবলস র্যাকঙ্কিংয়ে কেরিয়ারে প্রথমবার পাঁচ নম্বরে আসেন ভারতীয় টেনিস তারকা। এই মুহূর্তে ডাবলসে সানিয়ার পার্টনার জিম্বাবুয়ের কারা ব্ল্যাক। ২৫ অগস্টে থেকে শুরু হচ্ছে মওসুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম যুক্তরাষ্ট্র ওপেন।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই