দক্ষিণ আফ্রিকার বিপক্ষেওয়ানডে সিরিজের শুরুতেই দুঃসংবাদ। পা মচকে যাওয়ায় কিম্বার্লিতে আজ রোববার খেলবেন না মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ দলের বাঁহাতি পেসার চোটটা পান কাল অনুশীলনের সময়।

প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন জানিয়েছেন, দুপুরে ডায়মন্ড ওভালে গা গরমের জন্য ফুটবল খেলার সময় মোস্তাফিজের অ্যাংকেল মচকে যায়।

আজ প্রথম ওয়ানডেতে তাঁর না খেলা নিশ্চিত। পরের ম্যাচে খেলতে পারবেন কিনা, সেটা বোঝা যাবে আজ তার পায়ের অবস্থা দেখে।

এমবি