অবশেষে খেলাটি পিছিয়েই দেয়া হলো। রিজার্ভ ডে না রাখা হলেও শেষ পর্যন্ত খেলা ১দিন পেছালোই। বৃষ্টির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হওয়া নিয়েই শঙ্কা ছিল। ম্যাচটি মাঠে না গড়ালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সরাসরি চলে যেত ফাইনালে।
বিপিএলর দ্বিতীয কোয়ালিফায়ারের খেলা ৭ ওভার শেষে বন্ধ হয়ে যায়। ৩ ঘন্টার বেশি সময় অপেক্ষা করে রাত ১০টার পরে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেয় খেলা স্থগিত করার।
আজ (রোববার) যেখানে খেলা বন্ধ হয়েছে সেখান থেকেই আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় শুরু হবে।কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছিল। এ খেলায় যে দল জিতবে সে দলই মঙ্গলবার ফাইনালে ঢাকা ডায়নামাইটসের মোকাবিলা করবে।
বৃষ্টিতে খেলা বন্ধ: রংপুর রাইডার্সের ইনিংসের ৭ ওভার শেষে বৃষ্টিতে বন্ধ হলো খেলা। এ সময় রাউডার্সের সংগ্রহ ছিল ৫৫/১। এ সময় ব্যক্তিগত ৪৬ রানে অপরাজিত ছিলে রংপুরের ক্যারিবীয় ওপেনার জনসন চার্লস। ২৬ বলের ইনিংসে চার্লস হাঁকান ৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কা।
আসরের এলিমিনেটর ম্যাচে ব্যাট হাতে রেকর্ডগড়া সেঞ্চুরি হাঁকান ক্রিস গেইল। তবে কোয়ালিফায়ার ম্যাচে অল্পতেই উইকেট খোয়ালেন রংপুর রাইডার্সের এ ক্যারিবীয় ওপেনার। কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বদেশি অফস্পিনার মেহেদী হাসানের ডেলিভারিতে সীমানা দড়ির কাছে ক্যাচ দেয়ার আগে গেইল করেন ১০ বলে ৩ রান । ৫ ওভার শেষে রংপুর রাইডার্সের সংগ্রহ ৩৯/১।
মিরপুর শের বাংলা মাঠে আজ (রোববার) টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে পাঠান রংপুর রাইডার্সকে।
আজ যে দল জিতবে তারাই এবারের বিপিএল-এর ফাইনালে খেলবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। কুমিল্লাকে হারিয়ে ঢাকা ফাইনাল নিশ্চিত করে। আর খুলনাকে বিদায় করে ফাইনালের খেলার আশা বাঁচিয়ে রাখে রংপুর।
মুস্তাঈন





