আজারবাইজানে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশকে সোনা এনে দিয়েছেন শ্যুটার আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা।

আজ রোববার আজারবাইজানের বাকুতে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে ইরানকে হারিয়ে দেশের জন্য এই গৌরব এনে দেন তারা। ইসলামী সলিডারিটি গেমসে এটি বাংলাদেশের প্রথম স্বর্ণ জয়।

এর আগে শনিবার ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৪৫.৫ পয়েন্ট স্কোর করে বংলাদেশকে রুপা এনে দেন তরুণ শ্যুটার রাব্বি হাসান।

উল্লেখ্য, আজারবাইজানের বাকু শহরে শুক্রবার থেকে শুরু হয়েছে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমস। ওআইসিভূক্ত ৫৭টি দেশের ৫৪টি দেশ অংশ নিয়েছে এই গেমসে।

এমবি