বাংলাদেশের বোলিং কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। আজ সোমবার পাকিস্তানের স্থানীয় পত্রিকা দ্য নিউজ এ খবর জানিয়েছে।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বাংলাদেশের বোলিং কোচ হওয়ার জন্য আকিব জাভেদের সাথে যোগাযোগ করছিলেন তারা।

বিসিবি কার্যালয়ে তিনি বলেন, ‘আকিব জাভেদের সাথে আমরা যোগাযোগ করছি। মঙ্গলবারের মধ্যে 'হ্যাঁ' কিংবা 'না' একটা কিছু সিদ্ধান্ত নিতে পারবো।

এর সাথে বিকল্প হিসেবে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটা তালিকা তৈরি করেছি। স্পিন বোলিং কোচ নিয়েও কথা হচ্ছে।’

কয়েকদিন আগেই সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্ব ছাড়েন আকিব জাভেদ। এখন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দারসের ডিরেক্টর হিসেবে আছেন।

গত মাসে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পদ ছাড়ার পর থেকেই বিসিবি নতুন বোলিং কোচের সন্ধানে আছে।

পছন্দের তালিকায় ছিলেন চারজন চম্পকা রামানায়েকে, আকিব জাভেদ, চামিন্দা ভাস ও ভেঙ্কটেশ প্রসাদ। আকিব জাভেদের প্রস্তাব ফিরিয়ে দেয়ার পর এখন বিসিবির তালিকায় আছেন তিনজন।

এসএম