বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন।

শুক্রবার (২৯ মে) রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের বাবা হন আশরাফুল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে ৩৫ বছর বয়সী আশরাফুল নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

নতুন অতিথি ও স্ত্রীর সাথে নিজের একটি ছবি পোস্ট করে মোহাম্মদ আশরাফুল লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের একটি পুত্র সন্তান উপহার দিয়েছেন। এমন উপহারের জন্য আল্লাহ’কে ধন্যবাদ। আল্লাহর রহমতে অর্চি (স্ত্রী) ও পুত্র সন্তান সুস্থ আছেন। সকলে তাদের জন্য দোয়া করবেন।”

২০১৬ সালের ০৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হয়েছিলেন আশরাফুল। ওই সময় কন্যা সন্তানের বাবা হন অ্যাশ। মেয়ের নাম রাখেন আরিবা তাসনিম। সম্প্রতি ছোট্ট তাসনিমকে ব্যাটিং শেখানোর ভিডিও ফেসবুকে আপলোডও করেন আশরাফুল।

করোনাভাইরাসের মধ্যে আরও অনেক ক্রিকেটারই বাবা হয়েছেন। সেই তালিকায় রয়েছেন- সাকিব আল হাসান, মাহমুদুউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন ও এনামুল হক বিজয়।

এমবি