শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ৬০ রানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ দল। এর ফলে সিরিজে ২-২ সমতায় ফিরেছে তরুণ টাইগাররা।
প্রথমে ব্যাট করে নাজমুল হোসাইন শান্ত (৫০) ও জাকির হাসানের (৫০) ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। এছাড়া মাত্র ৪২ বলে ৪৪ রান করেছেন শাহানুর রহমান।
জবাবে ৪৬ ওভারে মাত্র ১৭৬ রান সংগ্রহ করতেই ইনিংস গুটিয়ে যায় শ্রীলঙ্কার। এই স্কোর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন উইকেটরক্ষক ব্যাটসম্যাস বিষাদ রানদিকা। ২৪ ওভারে ৫ উইকেটের বিনিময় ৭৭ রান সংগ্রহ করা লঙ্কানদের হাল ধরতে ৫০ রান করেন তিনি।
পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি কলম্বোতে।
জেডআই





