বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ক্রিস্টচার্চের হাগলি ওভালে মুখোমুখি হয়েছে দল দুটি।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩১০ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

৩১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ রানে ৪ উইকেটের পতন ঘটে পাকিস্তানের। ওপেনার নাসির জামশেদ, ইউনিস খান ও হারিস সোহেল রানের খাতা খোলার আগেই বিদায় নেন। ৩টি উইকেটই শিকার করেন ক্যারিবিয়ান বোলার টেইলর। অপর ওপেনার আহমেদ শেহজাদের (১) উইকেট নেন হোল্ডার।

ইআর