কলকাতা ইডেন গার্ডেনে আজ সান্ত্বনার ম্যাচ খেলবে বাংলাদেশ । বাংলাদেশের প্রতিপক্ষ দল নিউজিল্যান্ড। কলকতার ইডেন গার্ডেনে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
শুক্রবার কলকাতায় ম্যাচ পূর্ব প্রেস বিফিংয়ে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বলেন, এ ম্যাচটা সান্ত্বনার জয়ের ম্যাচ। তারপরেও যদি নিউজিল্যান্ডকে হারাতে পারি, তাহলে প্রমাণ হয়ে যাবে টি-২০তেও আমরাও স্বীকৃত শক্তি।
চেন্নাস্বামী ট্রাজেডি নিয়ে এদিনও তাকে কথা বলতে হয়েছে,‘আমরা ২৩৭টা বল জিতেছি। তিনটে বল হেরেছি। ওদিন পারিনি, কিন্তু একদিন ঠিকেই পারব।’
ভারতের কাছে ১ রানের ঐ হারের দু:খ কস্ট মাশরাফির চোখে মুখে স্পস্ট। সেই কস্ট ভুলে আজ নিইজল্যান্ডের বিপক্ষে ঝাপিয়ে পড়ারও প্রত্যয় দেখা গেল। টানা তিন ম্যাচ হেরে সুপার টেন থেকে বিদায় হবার পরও নিউজিল্যান্ড ম্যাচকে গুরুত্বহীন ভাবার সুযোগ নেই। কিউইদের বিপক্ষে জয়টা নানা কারণে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মাশরাফি তো সেটাই বলতে চেয়েছেন।
আজ পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে। নিউজিল্যান্ডের বিপক্ষে মিথুন খুব সম্ভবত একাদশের বাইরে থাকছেন। টিম ম্যানেজমেন্ট একটা ম্যাচে আরেক উইকেট কিপার ব্যাটসম্যান সোহানকে সুযোগ দিতে চাচ্ছে। মানে সোহান দলে আসলে বাদ পড়বেন মিথুন। আর সেক্ষেত্রে তামিমের সঙ্গে ওপেন করবেন সৌম্য সরকার। ওপেনিংয়ে টানা ব্যর্থ হওয়ার পর ভারতের বিপক্ষে মিডল অর্ডারে ব্যাট করতে নামেন সৌম্য।
এ ম্যাচেও নাকি উপেক্ষিত থাকছেন অলরাউন্ডার নাসির। সীমিত ওভারে নাসির বেশ কার্যকর অলরাউন্ডার হলেও গত জানুয়ারি থেকেই দলের হয়ে মাঠে নামা হচ্ছে না তার। নিউজিল্যান্ডের বিপক্ষেও তার একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
টি-২০ এখনো পর্যন্ত নিউজিল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে একাধিকবার কিউইদের হোয়াইট ওয়াশ করার কৃতিত্ব দেখিয়েছে টাইগাররা। তাই বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছে না কিউইরা। লেগ স্পিনার ইশ সোধি সেটাই বললেন,‘সত্যি বলতে এ কন্ডিশনে কিভাবে খেলতে হয় তা খুব ভালোভাবে জানে বাংলাদেশ। আমরা তাদের সঙ্গে আগেও এই ধরনের কন্ডিশনে খেলেছি। তারা সব সময় কঠিন প্রতিপক্ষ। কাজেই ম্যাচে আমরা পুরোশক্তি নিয়েই খেলব।’
ইডেনে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা মোটেও সুখের হয়নি টাইগারদের। বাংলাদেশি বোলিংকে তারা নামিয়ে আনে ক্লাব পর্যায়ে। তবে সেই ম্যাচে ছিলেন না মুস্তাফিজ। ইডেনের উইকেট ব্যাটিং সহায়ক হলেও পেসাররা এখানে বাউন্স পান। স্পিন বলে টার্ন পাওয়া যায়। গত তিন ম্যাচে কিউই স্পিনাররাও আলো ছড়িয়েছে। আজও তারা স্পিন বোলিং প্রধান্য দিয়ে একাদশ সাজাতে চাইবে।
বাংলাদেশের সমস্যা হলো প্রথম পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে না পারা। প্রথম ৬ ওভারে ৩৫-৪০ এর বেশি রান তুলছে পারছে না বাংলাদেশি ব্যাটসম্যানরা। অথচ প্রায় প্রতি ম্যাচেই ৫০ এর উপরে (প্রথম ৬ ওভারে) রান তুলছে কিউইরা। এখানেই ম্যাচের প্রার্থক্য গড়ে দিতে পারে।
এম আর





