ইউসুফ পাঠানের ব্যাটিং কারিশমায় আইপিএলের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে হায়দরাবাদ।
জয়ের জন্য ১৬১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। ১৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে কলকাতা। তবে কলকাতার এ জয় সহজ করেছে ইউসুফ পাঠান। তিনি ২২ বলে ৭২ রান করেন। এর মধ্যে ৭টি ছক্কা ও ৫টি চার হাঁকান।
বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিয়েছেন এক উইকেট। ৪ ওভার বলের বিনিময়ে প্রতিপক্ষকে দেন ২৫ রান।[b]
ঢাকা,২৫ শে মে (টাইম নিউজবিডি.কম)/কেএ[/b]