শ্রীলঙ্কার সামনে ১৭৭ রানের লক্ষ্য রেখেছে বাংলাদেশ। মাশরাফির বিদায়ী ম্যাচে ৯ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে।ব্যাট হাতে ভালো শুরুর পর ব্যাট হাতেও দারুণ করছেন সাকিব-মুস্তাফিজরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর: ১১৯/৭ (১৬ ওভার)
বাংলাদেশ দল: ১৭৬/৯ (২০ ওভার)
ইনিংসের প্রথম বলে ৪ মেরে রানের খাতা খুলেছিলেন কুশল পেরেরা। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় বলে সাকিবের বোল্ড বাঁহাতি এ ওপেনার। দলীয় তৃতীয় ওভারে সাকিবের বলে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন দিলশান মুনাবিরা। তার ব্যাট থেকে আসে ৪ রান।
এর পরে মাহমুদউল্লাহর বলে ক্যাচ আউট হন অধিনায়ক উপুল থারাঙ্গা। তার ব্যাট থেকে আসে ২৩ রান। বলটি তালুবন্দি করেন মিরাজ। পরে কাটার মাস্টারের পরপর দুই বলে তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফিরে যান আসেলা গুনারত্নে ও মিলিন্দা সিরিবর্ধানে।
বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, দিলশান মুনাবিরা, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, মিলিন্দ সিরিবর্ধনে, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়া।
মুস্তাঈন





