রোলবল বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ। তৃতীয় আসরে সপ্তম বাংলাদেশ এখন ফাইনালের স্বপ্ন দেখছে।মঙ্গলবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-৩ গোলে হারিয়েছে নেপালকে।
বাংলাদেশ প্রথমার্ধে ৪-০ এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে নেপাল চড়াও হয়ে খেলে পরপর ৩ গোল করে ব্যবধান ৫-৩ এ কমিয়ে আনে। তবে খেলা শেষ হওয়ার আগ মুহুর্তে পেনাল্টি থেকে ব্যবধান ৬-৩ করে। বাংলাদেশের পক্ষে হৃদয় ৩ টি সোহাগ ২ টি ও আরাফাত ১ টি গোল করেন।
নাজিব





