আগামীকাল মঙ্গলবার ন্যু ক্যাম্পে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও জুভেন্টাস। চ্যাম্পয়নস লিগের ম্যাচে লড়াইয়ে নামবে দুই দল। মেসি ও রোনালদোর দলের এই লড়াইয়ে কোন দল জিতবে সেটাই এখন আলোচনায়।  

গোল ডটকমের খবরে জানা গেছে, এই প্রথম চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে মেসি-রোনালদো। অবশ্য প্রথম লেগে দেখা হয়নি দুজনের। সেই সময় রোনালদো করোনায় আক্রান্ত ছিলেন। বার্সেলোনা ম্যাচটি জিতেছিল ২-০ গোলে। পেনাল্টি থেকে গোল করেছিলেন মোসি। এবার ন্যু ক্যাম্পে জিতে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ রোনালদোর সামনে।

অবশ্য বার্সেলোনা ও জুভেন্টাস আগেই শেষ ষোলোয় পৌঁছে গেছে। গ্রুপ ‘জি’তে বার্সা পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে।

ভালো ছন্দে আছে রোনালদো। ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ৭৫০ গোলের (ক্লাব ও জাতীয় দল মিলে) মাইলফলক ছুঁয়েছেন। তুরিনের ক্লাবটির বিরুদ্ধে গোল না পেলেও রোনালদোর দল ২-১ গোলে ম্যাচ জিতেছে। অন্যদিকে বার্সেলোনা তারকা উসমান  ডেম্বেলে চোটে আক্রান্ত হওয়ায় নেই জুভেন্টাসের বিরুদ্ধে। লা লিগায় এবার ভালো শুরু করেনি বার্সেলোনা। মেসির ফর্মও চিন্তার কারণ। খুব একটা ভালো কাটছেন না গত বেশ কয়েকদিন। আগামীকালের ম্যাচে কেমন কাটে সেটাই এখন দেখার।

এমআর