জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাংটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। অবশেষে সাকিব আল হাসানের ব্যাটে দলীয় রানের খাতায় সেঞ্চুরি পার করেছে স্বাগতিকরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান সংগ্রহ করেছে তারা। ক্রিজে আছেন সাকিব আল হাসান (৩৮ ) ও মুশফিকুর রহিম (১৩)।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু দলীয় আট রানে পানিয়ানগারার শিকারে পরিণত হন তামিম ইকবাল (৫)।
তবে এনামুলকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘুরানের চেষ্টা করেন মুমিনুল হক। কিন্তু ১২ রান করা এনামুলের পর মাত্র এক রান করে মাঠ থেকে বিদায় নেন মাহমুদুল্লাহ। মাত্র ৩১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।
এরপর সাকিব ও মুমিনুল অর্ধশতক পার করেন। কিন্তু দলীয় ৭০ রানের নাইম্বুর বলে বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নেন ৩১ রান করা মুমিনুল।
জেডআই





